October 28, 2026, 12:40 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

শওকতুল ইসলাম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ;

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায়   ভাতিজার লাথির আঘাতে মোহাম্মদ কালু (৭৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০  দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার মকবুল আলীর পুত্র।

 

প্রত্যক্ষদর্শী লোকজন বলেন,জায়গা-জমির বিরোধের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১০ টার দিকে মোহাম্মদ কালু ও তার  ভাতিজা আলী আহমদ এর মধ্যে  বাগবিতণ্ডার জেরে ঘটে এই ঘটনা। বিরোধপূর্ণ জায়গায় তামাক চাষ করছিলেন ভাতিজা আলী আহমদ। এ সংবাদ পেয়ে তার চাচা মোহাম্মদ কালু সরেজমিনে গিয়ে জমিতে চাষাবাদে বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা আলী আহমদ (৬০) এর লাথির আঘাতে  মোহাম্মদ কালুর মৃত্যু হয়।

 

স্থানীয়রা মোহাম্মদ কালু কে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘাতক ভাতিজা আলী আহমদ কে আটক করতে সক্ষম হয়েছে চকরিয়া থানা পুলিশ।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার  বলেন,ময়নাতদন্তের জন্য মোহাম্মদ কালুর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন