October 28, 2026, 2:54 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেপ্তার,

মোঃ সাইফুল ইসলাম

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০ পিস ইয়াবাসহ নুর ইসলাম (৫৫) নামের এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে ভলাকুট সবজি বাজার নৌকা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার এসআই রাম কানাই সরকার।

 

পুলিশের তথ্য অনুযায়ী,২২/১১/২০২৫ খ্রিঃতারিখ এসআই(নিঃ)/ রাম কানাই সরকার সঙ্গীয় অফিসার ফোর্স সহ ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানাধীন ভলাকুট ইউপিস্থ ভলাকুট সবজি বাজার নৌকা ঘাট এর সামনে হতে ২২/১১/২০২৫ইং তারিখ ১৭:০৫ ঘটিকার সময় নুর ইসলাম প্রঃ নুরুল ইসলাম (৫৫), পিতা-মৃত তোতা মিয়া, মাতা-মৃত খুত বানু, সাং-সোনাতলা (মোল্লা বাড়ি), ৩নং ওয়ার্ড, ইউপি-গোয়ালনগর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উক্ত ব্যক্তি ১/নাসিরনগর থানার মামলা নং ৮(১১)২৪ ধারা ১৪৩/৩২৩/৩২৬/১১৪/৫০৬ পেনাল কোড এর গ্রেফতারী পরোযানাভূক্ত আসামী, ২/ অষ্টগ্রাম থানার মামলা নং ৭৭(৮)২৪ ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/১০(ক), ৩/নাসিরনগর থানার মামলা নং ৬(৫)২৫ ধারা ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী।

 

 

তার বিরুদ্ধে নাসিরনগর থানার মামলা নং ১৩ তাং ২২/১১/২৫ ইং ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) রুজু করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন