October 27, 2026, 11:31 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় ৩১ দফার প্রচারপত্র বিলি ও ধানের শীষের গণ মিছিল

রিপোর্টারের নাম

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

ময়মনসিংহের তারাকান্দায়,বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা বৃদ্ধির লক্ষে ও ধানের শীষের প্রচারণায় গণ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে এ  গণ মিছিল অনুষ্টিত হয়।

 

গণমিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,এড়. নজরুল ইসলাম ইসমাঈল,রাকিব তালুকদার,আব্দুল হামিদ,শহিদুল ইসলাম মন্ডল,আসাদ উল্লাহ আসাদ,ময়মনসিংহ উত্তর জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান,ময়মনসিংহ উত্তর জেলা তাতীঁদলের আহবায়ক আজিজুল ইসলাম রনপ আহমেদ আজিজুল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম প্রমূখ। সমাবেশে শেষে গণ মিছিল টি তারাকান্দা তারাকান্দা দক্ষিণ বাজারস্থ চৌধুরী রাইস মিল প্রাঙ্গণ থেকে বের হয়েছে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
দুপুর থেকে উপজেলা সদরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের খন্ড খন্ড মিছিল আসতে থাকলে মিছিলির নগরীতে পরিণত হয়।



আমাদের পেজ লাইক করুন