October 28, 2026, 6:03 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জ সদর–হোসেনপুর (০১) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাজারুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;

কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক ও সদর–হোসেনপুর (০১) আসনের সম্ভাব্য মনোনয়নপ্রার্থী মাজারুল ইসলামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে পুমদী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। সভায় সভাপতিত্ব করেন পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নং শাহেদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাপ মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন পুমদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওয়াচকরুন মিয়া।

 

বক্তব্য দেন—
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি হাজী ইসরাঈল মিয়া
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মারুফ মিয়া
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নং পুমদী ইউনিয়নের বিল্লাল হোসেন শ্রাবণসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মীরা।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বলেন,
“রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় নেতাকর্মীদের সঙ্গে ছিলাম। জেল-জুলুম সয়েছি দলের জন্য। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে, আর জনগণের পাশে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি—ইনশাল্লাহ।
বক্তৃতার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



আমাদের পেজ লাইক করুন