স্টাফ রিপোর্টার;
গোপন সংবাদের ভিত্তিতে, আজ ১৯ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার রাত ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ইলিশায় কালাম মেম্বারের পোল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ট সিএনজিতে তল্লাশি করে প্রায় ১২ হাজার টাকা মূল্যের ১৪ পিস ইয়াবা, ১৭০ গ্রাম গাঁজা ও নগদ ৪ হাজার ২ শত টাকাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, সকাল ৭ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ব্যাপারি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি চালিয়ে প্রায় ১১ হাজার ৫ শত টাকা মূল্যের ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।