October 28, 2026, 6:04 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুইজনের তিন মাসের কারাদণ্ড

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ;

কিশোরগঞ্জে মাদকদ্রব্যবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতে তোলা হলে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন গোপাল সুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা। তারা পৃথকভাবে দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—
সানজু হরিজন (২৬): কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার জয় প্রতাপ হরিজনের ছেলে।
মো. বাদশা (৩০): ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নন্দিপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, মোট ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয় এবং আইনগত প্রক্রিয়া মেনে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একত্রে কাজ চালিয়ে যাবে।



আমাদের পেজ লাইক করুন