তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখার তারেক রহমান যুব পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে এ.এইচ.এম রফিক সভাপতি ও সিরাজুল ইসলাম শিবলী কে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আশিক তালুকদার,সহ-সভাপতি রতন মিয়া,আজিজুল হক,মুস্তাফিজুর রহমান রানা,আরজু ইসলাম,মোবারক হোসেন সাঈদী,মোঃ বাছির,মোজাম্মেল হক,দুলাল মন্ডল,মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার,মল্লিক হোসেন শশী,আজিজুর রহমান রাসেল,বাবু মিয়া,তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক সরকার,দপ্তর সম্পাদক এ.কে.এম নাজমুল চৌধুরীসহ ৭১ সদস্যের কমিটি ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ মেম্বারের স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।
ঘোষণা করার পড়ে নবগঠিত কমিটি নেতৃবৃন্দ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার কে ফুলের শুভেচ্ছা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন প্রমূখ।