October 28, 2026, 3:07 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

রিপোর্টারের নাম

নিজস্ব প্রতিবেদক ;

কক্সবাজারের চকরিয়ায় ১৪ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত ১০ নভেম্বর সকাল ১১টার দিকে, আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচী সফল করতে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। সাবেক এমপি জাফর আলম ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ছবি নিয়ে মিছিলটি পৌরসভার মগবাজার এলাকায় প্রদক্ষিণ করে। মিছিলটি ২০–৩০ মিনিট স্থায়ী হয়। পরে পুলিশ আসার খবর পেয়ে নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে সটকে পড়েন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ঘটনায় চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
আসামীরা হলেন, ছাত্রলীগ নেতা শওকতুল ইসলাম সুমন (২৮), ফয়সাল মোহাম্মদ সৌরভ (২৭), মোহাম্মদ ছোটন এ বাইটা ছোটন (২৫), মোহাম্মদ আরিফ (২৪), মোহাম্মদ নোমান (২২), মোহাম্মদ ফাহিম (২০), মোহাম্মদ রিয়াদ (২১), ফরহাদুল ইসলাম খোকা (২১), মোহাম্মদ আরফাত (২২), নাঈমুল (২২), আলা উদ্দিন (২৭), তৈয়ব তাহের মিশকাত (২২), সৌরভ মাহাবি (৩৩) ও ইবনুল জাওয়ান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গত ১০ নভেম্বর চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মগবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। মিছিল শেষে পুলিশ আসার খবর পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এঘটনায় থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামী



আমাদের পেজ লাইক করুন