August 1, 2026, 9:54 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

কিশোরগঞ্জ রেলওয়ে অফিসে চুরি, পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আস্তানা

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ প্রতিনিধি;

 

কিশোরগঞ্জ রেলওয়ের এসএসএই/ওয়ে অফিসে সংঘটিত হয়েছে একটি বড় ধরনের চুরির ঘটনা। রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে অফিস খুলতে গিয়ে কর্মচারীরা দেখতে পান, অফিসের দরজা ভিতর থেকে আটকানো এবং জানালার কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে দ্রুত পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে অফিসে প্রবেশ করেন।

 

পরিদর্শনে দেখা যায়, অফিস থেকে লিফটিং জ্যাক ২টি (৫ টন), গাছ কাটার মেশিন ১টি, ড্রিল বিট ৮টি, ট্রলির পিনিয়াম ১টি, হ্যামার ৫টি, হ্যান্ড ড্রিলিং জোগান ১টি, হ্যান্ড ড্রিলিং রেসেট ১টি, জ্যাক রেসেট ৩টি, রেলের টুকরা (৪” ও ৬”) ১০টি এবং জল মোটর ১টি চুরি গেছে।
এ ঘটনায় অফিসের টাইমকিপার (ভারপ্রাপ্ত) মোঃ নোমান মিয়া কিশোরগঞ্জ রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (অ.দা.) আনিসুজ্জামান ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং তদন্ত কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, রেলওয়ে থানার সংলগ্ন এই অফিসের পাশে একটি পরিত্যক্ত সরকারি ভবন (পিডব্লিউ কোয়ার্টার) দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, এই ভবনটি এখন মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের নিয়মিত আড্ডাস্থলে পরিণত হয়েছে। তারা জানান, ভবনটির টিন, জানালা ও অন্যান্য সামগ্রীও সম্প্রতি অজ্ঞাত চক্র খুলে নিয়ে গেছে। এলাকাবাসীর ধারণা, একই চক্রই হয়তো অফিসে সংঘটিত চুরির সঙ্গে সম্পৃক্ত।

চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত পরিত্যক্ত সরকারি ভবনগুলোর সংস্কার এবং সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে—দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷



আমাদের পেজ লাইক করুন