October 27, 2026, 11:31 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

হঠাৎ আত্মগোপন থেকে বেরিয়ে গজারিয়া উপজেলা ছাত্রলীগের ঝটিকা মিছিল। স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া

রিপোর্টারের নাম

স্টাফ রিপোর্টার;

হঠাৎ আত্মগোপন থেকে বেরিয়ে গজারিয়া উপজেলা ছাত্রলীগের একদল কর্মী ঝটিকা মিছিল করেছে। গজারিয়ার স্থানীয় রাজনীতিতে এ ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মিছিলটি নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী পিএইচ সুমন (পারভেজ আহামেদ সুমন)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাঁরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সময়ের জন্য সড়কে মিছিল করেন।

সুমন তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলে ভিডিওটি প্রকাশ করেন এবং দাবি করেন, আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন কর্মসূচি” সফল করার লক্ষ্যে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজেও একই ভিডিওটি প্রকাশ করা হয়।

তবে মিছিলটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে স্থানের সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি। স্থানীয় রাজনীতিকদের একাংশ এটিকে “রাজনৈতিক পুনঃপ্রবেশের ইঙ্গিত” হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ বলছেন, “এটি শুধু সাময়িক প্রচারণা মাত্র।”

চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে ছাত্রলীগের এই আকস্মিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে ব্যাপক আলোচনার জন্মদিয়েছে।



আমাদের পেজ লাইক করুন