October 27, 2026, 11:29 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ব্রাক্ষণবাড়ীয়া- নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার,

মোঃ সাইফুল ইসলাম

 

নাসির নগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে নাসির নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আপন দুই ভাই নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল আহাদ ও তার ছোট ভাই নাসির নগর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. অলি মিয়া।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে নাসিরনগর সদর ইউনিয়নের ঘোষ পাড়া নিজ বাড়ি থেকে শেখ মো. আব্দুল আহাদ ও তার ভাই অলি মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক বিতর্কিত সংসদ সদস্য বদরুদ্দোজ্জ ফরহাদ হোসেন সংগ্রামসহ ১১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন নাসির নগর উপজেলা কৃষক দলের বহিস্কৃত সদস্য সচিব জনাব শাহ আলম পাঠান।

পুলিশ জানায়, রাতে অভিযান চালিয়ে ওই মামলার অন্যতম আসামি হিসেবে দুই ভাইকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মাকছুদ আহামদ বলেন, আটককৃতরা বিস্ফোরক আইনে করা মামলার এজাহারভুক্ত আসামী। এ মামলার অন্যান্য আসামিদেরকে ও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন