July 29, 2026, 4:53 am
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

লালমাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রিপোর্টারের নাম

কুমিল্লা প্রতিনিধি:-

লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় লালমাই উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলার বাগমারা দক্ষিণ বাজারে বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম মাসুদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, এবিএম ওমর ফারুক সুমন, হাফেজ মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাহবুবুর রহমান, সদস্য মোঃ ইদ্রিস মিয়া, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মোঃ আলী, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক জহির, ভুলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ভুলইন উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল ওহাব ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল খোকন, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



আমাদের পেজ লাইক করুন