July 29, 2026, 6:06 am
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

বিএনপির দুঃসময়ে রাজপথে জননেতা মনিরুল হক চৌধুরী

মনিরুল ইসলাম

 

কুমিল্লা প্রতিনিধি :-

ওয়ান-ইলেভেনের সেই দুঃসময়ে যখন অনেক নেতা গণমাধ্যমে কথা বলতে ভয় পেতেন, অনেকে মোবাইল ফোন বন্ধ রাখতেন—তখনও অটল সাহস ও দায়িত্ববোধ নিয়ে দলের হয়ে মাঠে ছিলেন জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তৎকালীন বিএনপি মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেনের পাশে থেকে তিনি দলকে সংগঠিত রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে কখনোই রাজপথ থেকে সরে যাননি তিনি। ঢাকার রাজপথে বিএনপির নানা কর্মসূচি, মিছিল, ও আন্দোলনে সবসময় সক্রিয় উপস্থিতি ছিল তার। দমন-পীড়নের ভয় উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা।

দলের একাধিক নেতার ভাষ্যে, বিএনপির ইতিহাসে এমন একটিও আন্দোলন নেই যেখানে মনিরুল হক চৌধুরী রাজপথে ছিলেন না। দলের দুঃসময়ে নির্ভীক নেতৃত্ব ও ত্যাগের প্রতীক হিসেবেই তিনি আজ দলের নেতা-কর্মীদের প্রেরণার উৎস।

ঢাকার রাজপথে বিভিন্ন সময়ের আন্দোলন ও কর্মসূচিতে জননেতা মনিরুল হক চৌধুরীর সক্রিয় উপস্থিতির দৃশ্য।



আমাদের পেজ লাইক করুন