August 1, 2026, 9:58 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

রিপোর্টারের নাম

 

ইন্দুরকানী প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইয়াছিন হাওলাদার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী জায়েদা আক্তার (১৩) এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের নজরুল শিকদারের মেয়ে।
বিকেলে প্রাইভেট পড়তে যাবার পথে অভিযুক্ত ইয়াছিন সহ ৩-৪ জন বখাটে মেয়েটিকে ইজিবাইক থেকে জোর করে নামিয়ে ফায়ার সার্ভিস অফিসের পূর্ব পাশে একটি সুপারি বাগানে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াছিন সহ বখাটেরা পালিয়ে যায়।
পরে এ ঘটনায় ভুক্তভোগীর বোন রুনা আক্তার বাদী হয়ে আজ রাতে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা মৃত মনির হাওলাদারের ছেলে মো. ইয়াছিন হাওলাদার (২৪), মিজানুর রহমান শেখ ছেলে মো. নাজমুল শেখ (২০), ইয়াছিন গাজীর ছেলে মো. রাজু গাজী (২০) এবং তোফাজ্জেল আকনের ছেলে জিহাদ আকন (২২)।

পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইয়াছিন হাওলাদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা ১জনকে গ্রেফতার করেছি বাকিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
মোঃমামুন হাওলাদার শিমুল
০১৭৬৪৯৪৫১০৫



আমাদের পেজ লাইক করুন