October 28, 2026, 8:35 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তার মামলা

রিপোর্টারের নাম

বরগুনা জেলা প্রতিনিধি ;

 

সংবাদ প্রকাশের জেরে বরগুনায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন। গত ৩০ অক্টোবর তিনি বরগুনা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রাসেল শিকদার, এ ওয়ান টিভির প্রতিনিধি জয়নাল আবেদীন রাজু এবং আরও দুই সাংবাদিক।

জানা গেছে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীর্ঘদিন ধরে অফিসের প্রশিক্ষণ কক্ষের পাশের অংশে বসবাস করে আসছিলেন। বিষয়টি জানার পর কয়েকজন সাংবাদিক তথ্য ও ছবি সংগ্রহে অফিসে যান। সেখানে দেখা যায়, অফিসের তৃতীয় তলায় তিনটি কক্ষ তিনি নিজ ব্যবহারের জন্য দখলে রেখেছেন। অভিযোগ রয়েছে, তিনি অফিসেই একসময় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

অফিসে বসবাসের ছবি ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ৩০ অক্টোবর শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার পর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরগুনা জেলা সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস এক যৌথ বিবৃতিতে মামলাটিকে হয়রানিমূলক বলে উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

 

বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম রাসেল শিকদার বলেন, আমিসহ কয়েকজন সাংবাদিক তথ্যের ভিত্তিতে গত ২৭ অক্টোবর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যাই। জসিম উদ্দিন স্যার নিজেই আমাদের তার থাকার রুম দেখিয়ে বলেন ‘আমার বিরুদ্ধে আপনারা সংবাদ প্রকাশ করেন, যাতে আমাকে বদলি করা হয়।’ এরপর আমরা সংবাদ প্রকাশ করি। কয়েকদিন পর দেখি আমাদের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন মোবাইল ফোনে বলেন, আমি ঢাকায় আছি। মামলার বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। সাংবাদিকেরা পাবলিক প্রসিকিউটরের (পিপি) সঙ্গে কথা বলুন। এরপরই তিনি ফোনটি কেটে দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে বসবাসের অনুমোদন আছে কিনা, তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।



আমাদের পেজ লাইক করুন