October 27, 2026, 11:51 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে — কাজী মনিরুজ্জামান

মোঃ মাহবুবুর রহমান

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি;

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

তিনি বলেন, “আমি গণতন্ত্রের জন্য শেখ মুজিবের স্বৈরশাসনের বিরুদ্ধেও লড়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আজও সেই গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই চালিয়ে যেতে হবে। দলের চেয়ে বড় দেশ — এই নীতিতে বিশ্বাস রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বুধবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী কাজীবাড়ি মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন।

কাজী মনিরুজ্জামান আরও বলেন, “২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। ২০১৮ সালের নির্বাচনে রাতেই ভোট সম্পন্ন করা হয়েছিল। তখন সরকারদলীয় সন্ত্রাসীরা আমার বাড়ি ঘেরাও করে রাখে এবং আমার স্ত্রীর মিছিলে হামলা চালায়। আজও দেশ সংকটের মুখে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপস্থিত হন।

তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কাজী মনিরুজ্জামান মনির কাকা আমাদের অভিজ্ঞ নেতা। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই। রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করবো।”

সমাবেশে বক্তব্য দেন — নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, এডভোকেট জাকির হোসেন, যুবদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার, জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন — নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, জেলা বিএনপির সদস্য নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



আমাদের পেজ লাইক করুন