July 30, 2026, 7:06 am
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

নারায়ণগঞ্জে বিএনপির চার আসনে মনোনয়ন পেলেন দিপু, আজাদ, মান্নান ও মাসুদ

মোঃ মাহবুবুর রহমান

 

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি;

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সোমবার সন্ধ্যায় (৩ নভেম্বর ২০২৫) নারায়ণগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক আলোচনা ও প্রত্যাশার পর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন— মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু), নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান এবং মাসুদুজ্জামান মাসুদ।

মনোনয়ন ঘোষণার খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পায়। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগর ও উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মসজিদে দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ এবং সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মনোনীত প্রার্থীরা ঘোষণার পরপরই স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং নির্বাচনী কৌশল ও প্রচারণার সূচি নির্ধারণ করেন। রাত থেকেই তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন এবং সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আগামী জাতীয় নির্বাচন সামনে থাকায় এ মনোনয়ন নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন গতি এনেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, জেলা রাজনীতির তাপমাত্রাও তত বাড়ছে।

স্থানীয় ভোটাররা জানিয়েছেন, তারা এমন একজন প্রতিনিধিকে দেখতে চান, যিনি সৎ, যোগ্য ও এলাকায় স্থায়ী উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন। মনোনীত প্রার্থীরা জনগণের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের কল্যাণে অঙ্গীকার করেছেন।



আমাদের পেজ লাইক করুন