July 29, 2026, 3:41 am
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

নাদিমুল হক

বাংলাদেশ এখন এক সংকটময় সময় পার করছে- মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ, আর সেজন্য অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য প্রয়োজন।

স্টাফ রিপোর্টার;

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সময় সংবাদ

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।
নির্বাচন কমিশনের সমালোচনা করে সারজিস আরও বলেন, তাদের শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে ইসি। শাপলা না দিয়ে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে কমিশন। তবুও এনসিপি শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে।
 
তবে একই ধরনের আচরণ ভবিষ্যতেও করলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, ইসি যদি আগের মতো কোনো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই।



আমাদের পেজ লাইক করুন