October 28, 2026, 9:50 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চিংড়িঘের দখলে প্রকাশ্যে জামায়াত নেতার অস্ত্রের মহড়া

রিপোর্টারের নাম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখল করতে গিয়ে সশস্ত্র মহড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ রাউন্ড গুলি চালানোর খবর পাওয়া গেছে।

শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার রামপুর মৌজার মালুমঘাট এলাকায় সাবেক মহিলা মেম্বার মনোয়ারা বেগমের মালিকানাধীন চিংড়িঘের দখল করতে এই মহড়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত নেতা মুস্তফা কামাল ও কাইসার নেতৃত্বে ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল বদরখালী নতুন বাজার মাঠ এলাকায় হামলা ও লুটপাট চালায়। হামলাকারীরা দিনদুপুরে ঘের এলাকায় প্রবেশ করে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত মুস্তফা কামাল অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

গোপন সূত্রে জানা যায়, সরাসরি ওই এমপি প্রার্থী ফারুকের নির্দেশে হামলার ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ চকরিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদ আনোয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে”



আমাদের পেজ লাইক করুন