July 29, 2026, 3:40 am
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন

রিপোর্টারের নাম

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলার বামনা উপজেলার তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বামনা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভা শেষে তিনি বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এবং সংগঠনের প্রাথমিক সদস্য ফরমে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দলীয় রাজনীতি ও ব্যক্তিগত রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি লিখেছেন, “দলীয় রাজনীতিকে আমি কখনোই ক্ষমতার মাধ্যম হিসেবে বিবেচনা করিনি। আমার কাছে রাজনীতি হলো সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা সৃষ্টির এক আন্তরিক প্রচেষ্টা।”

মামুন জানান, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে ২০০২ সালে তৎকালীন সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মনিরের আহ্বানে বিএনপিতে যোগ দেন এবং দীর্ঘদিন বরগুনা জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, ২০১৪ সালের উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে তাকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে কোনো আনুষ্ঠানিক আদেশপত্র বা বিজ্ঞপ্তি তিনি পাননি। পরবর্তীতে একাধিকবার পুনর্বহালের আবেদন করলেও তা কার্যকর হয়নি।

বিএনপি থেকে বহিষ্কারের পর তিনি দীর্ঘ সময় নির্দলীয় অবস্থায় থেকে এলাকার শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় মুর্তাজা আহসান মামুন বলেন, “নিজ স্বার্থে নয়, কোনো পদ-পদবীর আকর্ষণে নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি। দলের বর্তমান পরিস্থিতিতে নতুন করে সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা খুঁজে পাইনি।”

জামায়াতে যোগদানের সময় জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিনার তালুকদার, বামনা সদর আর রশীদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুসসহ অর্ধশতাধিক বিভিন্ন মতাদর্শের নেতৃবৃন্দ জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান এবং গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য, বামনা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল জলিল আকন্দ প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন