October 28, 2026, 2:51 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

লালমাইয়ে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম

কুমিল্লা প্রতিনিধি:-

কুমিল্লার লালমাই উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১টার দিকে লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক (গাঁজা) সেবনের অপরাধে মানিক বাদশা (১৯) নামের এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযানে সহযোগিতা করেন লালমাই থানা পুলিশ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন