July 29, 2026, 6:14 am
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না — মাসুদ সাঈদী

মোঃমামুন হাওলাদার শিমুল

ইন্দুরকানী প্রতিনিধি:

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলনের নাম নয়; এটি জনগণের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের মানুষ এখন ন্যায়বিচার, সংস্কার এবং একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চায়। অন্যায়, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ইন্দুরকানী উপজেলার পত্তাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং পত্তাশী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে—শাসক পরিবর্তনই যথেষ্ট নয়; দেশের উন্নয়নে এখন প্রয়োজন নীতির পরিবর্তন, গঠনমূলক সংস্কার এবং জবাবদিহিমূলক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের এই আহ্বান কোনো দলের নয়; এটি পুরো জাতির। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না। এ সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তুতি চলছে, ইনশাআল্লাহ পিরোজপুরবাসী ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এ নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, দুর্নীতিমুক্ত করার নির্বাচন এবং ইনসাফভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, “পিরোজপুরে সরকারি ব্যবস্থাপনায় শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ভাঙা সড়ক ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য কেবল ভোটে জয় নয়; বরং একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন।”

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের পত্তাশী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফায়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. হাবিবুর রহমান, উপজেলা আমীর মাওলানা আলী হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল,উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইন্দুরকানী উপজেলা সভাপতি মো. মামুন হোসাইন, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম।

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটকেন্দ্র প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন