July 30, 2026, 1:13 am
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা

হাসমত আলী

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ধানের শীষের জনপ্রিয়তা বৃদ্ধি ও দলকে শক্তিশালী করাই তাঁর প্রচারণার মূল লক্ষ্য।

​বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় দামুড়হুদা উপজেলার চারুলিয়া থেকে পথসভার মাধ্যমে এই প্রচারণা শুরু হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাত ৯টা পর্যন্ত প্রচার কার্যক্রম চলে।

​পর্যায়ক্রমে তিনি বোয়ালমারী, জগন্নাথপুর, নাটুদহ, গচিয়ারপাড়া, চন্দ্রবাস, ছাতিয়ানতলা এবং কুনিয়া গ্রামে নির্বাচনী পথসভা করেন। এই সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​পথসভায় মাহমুদ হাসান খান বাবু এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার করেন। তিনি বলেন, “মানুষ এখন শিক্ষায় নজর দিয়েছে, মানুষ বোঝে কোনটা সঠিক আর কোনটা বেঠিক।” তিনি চুয়াডাঙ্গায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।

​উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, “আমরা চাই না অল্প-বিস্তর রোগে চিকিৎসার জন্য মানুষ যশোর বা রাজশাহী যাক।”

তিনি জোর দিয়ে বলেন, “মার্কায় ভোট দেওয়ার জন্য বেহেস্ত-দোযখ নির্ধারণ হয় না।”

​এই প্রচারণায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু-সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শীর্ষস্থানীয় যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের নেতৃবৃন্দ।



আমাদের পেজ লাইক করুন