October 28, 2026, 2:51 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের বিরুদ্ধে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, ১৪ জন আটক

মনিরুল ইসলাম

 

কুমিল্লা প্রতিনিধি:-

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ১৪ জন দালালকে আটক করা হয়েছে।

 

 

র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর একটি বিশেষ দল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এসব দালাল দীর্ঘদিন ধরে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল এবং বেসরকারি ক্লিনিকে রোগী পাঠিয়ে কমিশন নিতো।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “জনগণের স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

র‍্যাব সূত্র জানায়, সাধারণ রোগীদের হয়রানি বন্ধ ও হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এখন প্রশাসনের নজরদারিতে।



আমাদের পেজ লাইক করুন