October 28, 2026, 2:50 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বুড়িচংয়ে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনিরুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা র‍্যাব -১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল বুড়িচং উপজেলার কোরপাই কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আবুল বাশার সুমন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর ফকিরা গ্রামের সাইদুল হকের ছেলে।

র‍্যাব জানায়, অভিযানের সময় আসামীর হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা ও একটি কন্টেইনার ক্যারিয়ার (প্রাইম মুভার) উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

র‍্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, “গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।”

তিনি আরও বলেন, মাদক নামক সামাজিক ব্যাধির বিরুদ্ধের‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



আমাদের পেজ লাইক করুন