October 28, 2026, 4:54 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ

ক্যাম্পাস প্রতিনিধি:

ক্যাম্পাস প্রতিনিধি:
২২ অক্টোবর ২০২৫

সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন, ‘সংঘর্ষের সময় সাংবাদিক সাব্বির ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এসময় বিষয়টি নজরে পড়ে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু মিয়ার। পরে তিনি কয়েকজন অনুসারীকে নিয়ে সাব্বিরের ওপর হামলা চালান। এতে রক্তাক্ত জখম হন সাব্বির।’

তিনি আরও বলেন, ‘সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহত সাব্বিরকে উদ্ধার করে রাজধানীর ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।’
এ ঘটনায় বাঙলা কলেজ তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক সমিতির পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।



আমাদের পেজ লাইক করুন