October 28, 2026, 12:57 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মহম্মদপুরে বিএনপির বিশাল গনমিছিল

এম এ রইচ মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

এম এ রইচ মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলা শাখা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় মিছিলটি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় গণমিছিল।
বিএনপির প্রায় ৫০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মাগুরা-মহম্মদপুর সড়কের ধোয়াইল বাজার থেকে মহম্মদপুরে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।

গণমিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এসময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্যসচিব আক্তারুজ্জামান আক্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী সরদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার’ আহ্বান জানান।
নেতারা বলেন, গণমিছিল বিশাল আকার ধারণ করে মিছিলে প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ গ্রহন করেন। বিগত ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার ও হয়রানি সত্বেও বিএনপির প্রতি জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান।



আমাদের পেজ লাইক করুন