আহসান হাবিব, তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের তারাকান্দায় আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায়,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তিনি, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারাকান্দা উপজেলা সদরের দক্ষিণ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন জনসাধারণের মধ্যে।
এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।
এ সময় তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার ও যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,মোখলেছুর রহমান আকন্দ,রাকিব তালুকদারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।