October 28, 2026, 11:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আক্কাস আলী খান রাজবাড়ী জেলা প্রতিনিধি

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয় ।
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর প্রভাবশালী দ্বারা অশোভন আচরণ, অশ্লীল অঙ্গভঙ্গি, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কায়দায় আক্রমণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসুচীতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম, শিক্ষক হাফিজুল ইসলাম, শিক্ষার্থী,জারা ইসলাম, রাজ হোসাইন বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, কলেজ সংলগ্ন বাড়ি হওয়ার কারণে স্থানীয় প্রভাবশালী এলাহী হোসেন জোয়াদ্দার দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে আসছেন। সম্প্রতি তিনি আরও বেপরোয়া হয়ে শিক্ষার্থীদের ওপর অশ্লীল অঙ্গভঙ্গি ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষককে অপদস্ত করেন। এতে কলেজ ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বক্তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও এলাহী হোসেন জোয়াদ্দারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



আমাদের পেজ লাইক করুন