October 28, 2026, 2:00 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বড়ঘোপ ইউনিয়ন শ্রমিক দলের দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

শওকতুল ইসলাম

শওকতুল ইসলাম

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ,বড়ঘোপ ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।বড়ঘোপ শ্রমিক দল কে সুসংগঠিত ও দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে রবিবার (১৯ই অক্টোবর) উপজেলা শ্রমিকদল ও উপজেলা বিএনপি’র সিনিয়র নেতাকর্মীদের উপস্থিতিতে এই দ কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

বড়ঘোপ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন এর সভাপতিত্বে, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ এমরান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম মোবারক হোসাইন।

সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি,কক্সবাজার জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য শাহাদাত হোসেন ভুট্টো, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ সালাম কুতুবী।

এসময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নুরুল আবছার বিএ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইউছুফ নবী, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জয়নাল আবেদিন, কৃষক দলের সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাওছার হোসেন রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা বেগম,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবদুল মান্নান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার, উত্তর ধুরুং ইউনিয়ন শ্রমিক দলের নব নির্বাচিত সভাপতি আবদুল মান্নান, লেমশীখালী ইউনিয়ন শ্রমিক দলের নব নির্বাচিত সভাপতি শাহীন আলম,আলী আকবর ডেইল ইউনিয়ন শ্রমিক দলের নব নির্বাচিত সভাপতি রবিউল হাছান মুকারম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো:এমরান,সাংগঠনিক সম্পাদক পদে আব্বাস উদ্দিন নির্বাচিত হয়।



আমাদের পেজ লাইক করুন