October 28, 2026, 8:34 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ইন্দুরকানী থানা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাড়েরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, বালিপাড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, চণ্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. শাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, এবং মাহাবুব আলম হিরু খান প্রমুখ।

সভায় পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

মো. মামুন হাওলাদার শিমুল
০১৭



আমাদের পেজ লাইক করুন