October 28, 2026, 4:57 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি আটক

মোঃ রাকিবুল হাসান চট্টগ্রাম

মোঃ রাকিবুল হাসান
চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

রোববার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় ১০২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।আটকরা হলেন—জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬)। তারা ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে পাচারের সময় ১০২ পিস ভারতীয় শাড়িসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।



আমাদের পেজ লাইক করুন