October 28, 2026, 3:08 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) চকরিয়া উপজেলা কমিটি গঠিত 

শওকতুল ইসলাম

শওকতুল ইসলাম

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে  সভাপতি পদে -নূর মোহাম্মদ মানিক (প্রতিনিধি  দৈনিক আমার বার্তা চকরিয়া কক্সবাজার),সাধারণ সম্পাদক পদে  নুরুদ্দোজা জনি ( প্রতিনিধি দৈনিক দিনকাল চকরিয়া, কক্সবাজার) নির্বাচিত হয়েছেন।সোমবার (২০ অক্টোবর) কক্সবাজােরের কুটুমবাড়ি রেষ্টুরেন্টে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার প্রতিনিধি সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু এই কমিটির অনুমোদন দেন।

সভায় নবগঠিত কমিটির  সিনিয়র সহ-সভাপতি মাষ্টার শাহ মোহাম্মদ জাহেদ  (প্রতিনিধি বাংলাদেশ বেতার চকরিয়া, কক্সবাজার) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করলে সকলের সম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় নূর মোহাম্মদ মানিক সভাপতি ও নুরুদ্দোজা জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এছাড়াও  মাষ্টার শাহ মোহাম্মদ জাহেদ কে সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ আইয়ুবকে (দৈনিক ভোরের সময়)যুগ্ম-সাধারণ সম্পাদক   করে মোট ১৯ সদস্য বিশিষ্ট আগামী ০২ (দুই) বৎসর মেয়াদি মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা কমিটি ঘোষণা করা  হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু,সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন,কক্সবাজার জেলা সভাপতি আব্দুল আলীম নোবেল,সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল,চকরিয়া উপজেলা কমিটির সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ।

নবগঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে

কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান,সামাজিক দায়বদ্ধতা  ও অধিকার রক্ষায় সাংবাদিকদের গুরুত্বারোপ করেন।

এই সময় নব-নির্বাচিত চকরিয়া উপজেলা সভাপতি নূর মোহাম্মদ মানিক ও সাধারণ সম্পাদক নুরুদ্দোজা জনি নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলের সহযোগিতা কামনা করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহ-সভাপতি সাইরাজ চৌধুরী (আপন কন্ঠ),সহ-সভাপতি আলাউদ্দীন আলো (আপন কন্ঠ),সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক প্রভাতী বাংলাদেশ),প্রচার সম্পাদক রেজাউল করিম (দৈনিক আজকের বসুন্ধরা),দপ্তর সম্পাদক ওসমান সরওয়ার (প্রতিদিনের কাগজ),অর্থ সম্পাদক শওকতুল ইসলাম (দৈনিক ৩৬ জুলাই ) নির্বাহী সদস্য- সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী (সোনালী বার্তা)
সদস্য-রিদুয়ান হাফিজ (ডেইলি ম্যাসেন্জার),ইসমাইল হোসেন তুহিন (দৈনিক বাংলার ডাক),জুবাইরুল ইসলাম (সি প্লাস টিভি),ইয়ার রহমান আনান (দৈনিক আলোকিত সকাল),রিদুয়ানুল হক (দৈনিক মুক্ত খবর),আরফাতুল ইসলাম সানি (দৈনিক ঘোষণা),আবদুল্লাহ আল মামুন (গণকণ্ঠ),ফজলুল হাসান রিয়াদ (দৈনিক বণিক বার্তা)



আমাদের পেজ লাইক করুন