October 28, 2026, 9:10 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রামে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

মোঃ রাকিবুল হাসান, চট্টগ্রাম

মোঃ রাকিবুল হাসান, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রীনা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রীনার স্বামী আলমগীর হোসেনকে (৩৩) আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

জানা গেছে, নিহত রীনা আক্তার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত খাইশি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই ইউনিয়নের ভেড়াখোলা গ্রামের মজুমদার বাড়ির আবু তাহের ও জ্যোৎস্না বেগমের মেয়ে।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রীনার স্বামী আলমগীর হোসেনও একই গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আলমগীর তার স্ত্রী রীনাকে মারধর করেন। এতে রীনা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আমাদের পেজ লাইক করুন