বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশাল যুব সমাবেশ আজ ১৬ অক্টোবর বিকাল ৩:০০ টায় চরফ্যাশন সদর টাউন হলে অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্র করেন উপজেলা যুব বিভাগের সভাপতি উপজেলা কর্ম পরিষদ সদস্য জনাব মাওলানা জাহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সাবেক জেলা আমির বরিশাল অঞ্চল টিমের অন্যতম সদস্য চরফ্যাশন ও মনপুরা ভোলা -৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ মোস্তফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারী কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য জনাব হারুনুর রশিদ। উপজেলা আমির ভোলা জেলা মজলিসের সুরার সদস্য জনাব অধ্যক্ষ মীর শরীফ হুসাইন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী চরফ্যাশনের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট পারভেজ হোসেন সহ জেলা ও উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
যুব সমাবেশ শেষে একটি বিশাল রেলি চরফ্যাশন বাজারের সড়কগুলো প্রদক্ষিন করেন। রেলিটি চরফ্যাশন সদর রোডের উত্তর মাথায় কৃষি ব্যাংক চত্বরে এসে সমাপ্ত হয়। উপজেলা নেতৃবৃন্দ সমাপনী বক্তব্যের মাধ্যমে যুব রেলির সমাপ্তি ঘোষনা করেন।