চুরি, ডাকাতি প্রতিরোধ ও তার বিরুদ্ধে সোচ্চার তৎপরতা বাড়াতে কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কাজলি বাপের চর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের পর স্হানীয় সচেতন মহলের উদ্যাগে এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এলাকার সচেতন মহলের পাশাপাশি এলাকার আপামর সাধারণ জনতা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।ফলে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভোগছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্হিতির এমন অবনতিতে সবার ঐক্যবদ্ধ থাকার তাগাদা দেন বক্তারা। তারা স্হানীয় আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চুপ ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন। এলাকার মানুষকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি অপরাধ তৎপরতা কমাতে সোচ্চার হওয়ার আহবান জানান।তাছাড়াও আইনশৃঙ্খলা ফেরাতে স্হানীয় প্রশাসনের কঠোর নজরদারি ও টহলজোরদারের আহবানও জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শাহারবিল ইউনিয়নের সাবেক মেম্বার আলহাজ্ব মোজাহের আহমেদ, রুহুল কাদের, শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।