October 28, 2026, 6:59 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাসমত আলী

 

হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই ১৬-১০-২৫

 

চুয়াডাঙ্গায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকেপৌর শহরের সিএন্ডবি পাড়ার একটি দোকান ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত রফিকুল ইসলাম সিএ্যান্ডবি মাঠপাড়ার ওহাব আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্কিট হাউস সংলগ্ন ছোট ভাইয়ের বাঁশ ও সেনেটারি সামগ্রীর দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় রফিকুলের মরদেহ পাওয়া যায়। রফিকুলের স্ত্রী ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পুলিশে খবর দেয়।

 

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, রফিকুল বেশ কিছু দিন ধরে ঋণগ্রস্ত ছিলো। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিলো। নেশা করায় তাকে কেউ ইজিবাইক ভাড়া দিতেও চাচ্ছিলো না। তাই সে নিজেই আত্মহননের পথ বেছে নিতে পারেন।

 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



আমাদের পেজ লাইক করুন