October 28, 2026, 3:58 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় ৩১ দফা কর্মসূচির প্রচারনা বৃদ্ধির লক্ষে বিএনপির কর্মী সভা

আহসান হাবীব

আহসান হাবীব

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

ময়মনসিংহের তারাকান্দায়,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবর্তিত ৩১ দফা কর্মসূচির প্রচারনা বৃদ্ধির লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, জনগণই আমাদের শক্তি,তাদের সমর্থনই আমাদের ভরসা।
তিনি আর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (আমাদের প্রিয় নেতা) জনাব তারেক রহমানের নির্দেশে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি।বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।আমরা জনগণের পাশে প্রিয় নেতার নির্দেশে সারা জীবন থাকতে চাই।
তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার ও যুগ্ম আহবায়ক রাসেল মন্ডলের যৌথ সঞ্চালনায় ও বিএনপির নেতা আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,শামীম তালুকদার,এড. নজরুল ইসলাম ইসমাঈল,মোখলেছুর রহমান মুকুল,শহিদুল ইসলাম মন্ডল, আশরাফুল আলম,আসাদ উল্লাহ আসাদ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ প্রমূখ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ৩১ দফা কর্মসূচির প্রচারনা বৃদ্ধির অংশ হিসেবে উপজেলা সদরের মিছিল করেন নেতৃবৃন্দ।



আমাদের পেজ লাইক করুন