October 28, 2026, 7:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

২ কেজি গাঁজা ৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

বরগুনার তালতলী উপজেলায় ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা বড়িসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার মালিপাড়া স্লুইজঘাট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন: জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের সাঈদ হাওলাদারের পুত্র আবু বক্কর (২৮), তালতলী উপজেলার তাঁতিপাড়া গ্রামের আফজাল মৃধার পুত্র রুবেল মৃধা (৩০) এবং একই এলাকার ইউসুফ হাওলাদারের পুত্র সজল হাওলাদার (৩৫)।

 

পুলিশ জানায়, আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক দিয়ে উপজেলার ফকিরহাটের উদ্দেশ্যে একটি মাদকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্লুইজঘাট সংলগ্ন সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় তিন যুবক হেঁটে চেকপোস্টে পৌঁছালে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতরা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তালতলী ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন।



আমাদের পেজ লাইক করুন