October 28, 2026, 6:59 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

কাশেম হাওলাদার
Oplus_131072

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

বরগুনার বেতাগীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৪) কে মাদক কারবারিকে আটক করা হয়।

 

সোমবার (১৩ অক্টোবর) বিষয়টা নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন।

 

জানা যায়, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চান্দখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

 

আটক ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৪)। তিনি বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের পদ্মা গ্রামের বাসিন্দা মো. মোকসেদ আলী হাওলাদারের ছেলে।

 

বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দখালী বাজারে শংকর মালীর চায়ের দোকানের সামনে বরগুনা বাখেরগঞ্জ পাকা সড়কে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে বেতাগী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।



আমাদের পেজ লাইক করুন