October 28, 2026, 6:59 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নিকলীতে ভূমিদস্যুদের প্রকাশ্যে হুমকি, প্রাণনাশের আশঙ্কায় ভুক্তভোগী পরিবার

জোনায়েদ হোসেন জুয়েল

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদারপুড্ডা গ্রামে সন্ত্রাসী তৎপরতা ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন এক পরিবার। স্থানীয় ভূমিদস্যু চক্রের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ভুক্তভোগী আজহারুল হক (৫৫), পিতা মৃত মফিজ উদ্দিন, রোদারপুড্ডা গ্রামের বাসিন্দা, নিকলী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মোঃ শরীফ (৩৮), পিতা গিয়াস উদ্দিন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধের জের ধরে শরীফ ও তার সহযোগীরা তার জানমালের ক্ষতি করার হুমকি দিয়ে আসছে।

অভিযোগে বলা হয়, গত ১১ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টা ৩৬ মিনিটে শরীফ তার মোবাইল (০১৭০৭৯২৭০৮৬) থেকে বাদীর মোবাইল (০১৯১৬৪৬৮৫১২) নম্বরে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। ফোনে শরীফ বলেন, “রাস্তা ঘাটে যেখানে পাব, খুন করে ফেলবো।” এমনকি বাদীর পরিবারের নারী সদস্যদের নিয়েও অশালীন ও হুমকিমূলক বক্তব্য দেয়।

আজহারুল হক আরও জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভয়ে বাড়ির বাইরে যাতায়াত করতে পারছেন না। স্থানীয়ভাবে গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও প্রতিকার না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, “লিখিত অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ভূমিদস্যু চক্রটি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না পেলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।



আমাদের পেজ লাইক করুন