October 28, 2026, 4:12 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বরইউড়ি আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম
Oplus_131072

 

রফিকুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি:  দৈনিক ৩৬জুলাই

 

জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বরইউড়ি দারুসসুন্নাত বহুমূখী আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

ঢাকা জাতীয় প্রেসক্লাবে অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

 

১৪ অক্টোবর দুপুরে বরইউড়ি দারুসসুন্নাত বহুমূখী আলিম মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

মাদ্রাসা ক্যম্পাস থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

 

শিক্ষার্থীরা “শিক্ষকের গায়ে হাত কেন?” প্রশাসন জবাব চাই” এই ধরনের নানা স্লোগানে বিক্ষোভে অংশ নেয়।

 

একজন শিক্ষার্থী বলেন,

“শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গড়েন। আজ সেই শিক্ষকরাই যদি লাঞ্ছিত হন, তাহলে আমরা শিক্ষার্থী হিসেবে নীরব থাকতে পারি না। এটা আমাদের নৈতিক দায়।”

 

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা কর্মচারী সকলেই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহমত পোষণ করেন।

তারা বলেন, জাতীয় পর্যায়ে শিক্ষকসমাজের প্রতি এহেন বর্বর আচরণ দেশের শিক্ষা ও নৈতিকতা—উভয়ের জন্যই হুমকিস্বরূপ।

 

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপি প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানোর ঘোষণা দেয়।



আমাদের পেজ লাইক করুন