মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়ার নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি বাজিতপুর থানার মোড় থেকে যাত্রা শুরু করে রেজুমার্কেট, বড় সড়ক, সিএন্ডবি রোড, বাঁশ মহল, মথুরাপুর বটতলা, রাবারকান্দি বটতলা, ঐতিহাসিক ডাকবাংলা, সিনেমাহল মোড়, উপজেলা পরিষদ, ভাগলপুর ও সরারচরসহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার প্রতিটি স্থানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এ সময় এহসান কুফিয়া বিভিন্ন স্থানে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান।
পরে তিনি নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এহেসান কুফিয়া বলেন,
“বিএনপি সব সময় জনগণের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। বাজিতপুর ও নিকলীর জনগণ পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে আসবে।
বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শোভাযাত্রা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এ বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা।