October 29, 2026, 4:59 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদী কারাগারে

কাশেম হাওলাদার
Oplus_131072

 

কাশেম হাওলাদার: বরগুনা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদী মো. মিলটন মুন্সি (৫৩) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ এই আদেশ দেন।

 

জানা যায়, জমি দখল নিয়ে হুমকি-ধামকির অভিযোগে মিলটন মুন্সি বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মামলার বিবাদী ছিলেন মো. মহিউদ্দিন বাদল (৫৫) ও মো. নাসির উদ্দিন (৫৮)। তারা আলহাজ্ব আনোয়ার হোসেন খানের পুত্র।

 

বাদী মিলটন মুন্সি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মো. শাহজাহান মুন্সির পুত্র। বর্তমানে তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় অস্ট্রেলিয়া প্রবাসী মো. সুলতান আহমেদের বসতবাড়ি ও সম্পত্তির দেখভালের দায়িত্বে আছেন।

 

মামলার আসামি মো. মহিউদ্দিন বাদল বলেন, মিলটন মুন্সি আমাদের বিরুদ্ধে জোরপূর্বক সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ করেছেন। এই ব্যক্তিকে জীবনে এই প্রথম দেখলাম। এর আগেও তিনি আমাদের বিরুদ্ধে চারটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আজকের মামলায় আদালত সত্য উদঘাটন করে তাকে দোষী সাব্যস্ত করেছেন। আমরা আদালতের এই ন্যায়বিচারকে সম্মান জানাই।

 

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আহসান হাবিব স্বপন বলেন, আদালতে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক বাদীকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।



আমাদের পেজ লাইক করুন