October 28, 2026, 2:49 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বরগুনায় স্বেচ্ছাসেবকদের নাটিকা ও মহড়া

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই

 

 

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

 

বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, নাটিকা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

 

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন সিকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, এবং জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফা প্রমুখ।

 

বক্তারা বলেন, “দুর্যোগের ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগই টেকসই প্রতিরোধ গড়ে তুলতে পারে। এজন্য প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।”

 

আলোচনা সভা শেষে জাগোনারী বাস্তবায়িত এসিটি-২ প্রকল্পের সহযোগিতায় বিষখালী ও বুড়িশ্বর ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকা ‘দুর্যোগ সহনশীল গ্রাম ও শহর’ মঞ্চস্থ হয়। নাটিকায় দুর্যোগপূর্ব প্রস্তুতি, দ্রুত সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম ও সহনশীল সম্প্রদায় গঠনের বার্তা তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

 

আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ মোকাবেলায় আরও সক্ষম করে তুলবে এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।



আমাদের পেজ লাইক করুন