October 28, 2026, 9:10 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়ায় রাতের আধারে দুর্বৃত্তের হানায় একাধিক বৃক্ষ কর্তন

দুলাল সরকার

 

গজারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

মুন্সীগঞ্জ (গজারিয়া) থেকে সৈয়দ মোঃ শাকিলঃ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামে গতকাল শনিবার রাতের আধারে দুবৃর্ত্তের হানায় প্রায় ১০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুক্তভোগীর করা অভিযোগে হতে জানা যায় ওয়ারিশ সম্পত্তির জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারি শত্রুতা থেকে এই কর্মকান্ড ঘটনা ঘটছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

 

আজ সরেজমিনে দেখা যায় দুবৃর্ত্তরা এলোপাতাড়িভাবে দা দিয়ে কুপিয়ে ও করাত দিয়ে গাছগুলোকে নির্বিচারে কেটে ফেলে। এই ঘটনায় ফলজ ও ঔষধি শ্রেনীর প্রায় ১০ টি গাছ কেটে অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেন বলে জানায় ভোক্তভোগী মোঃ শাহ্পরান।

 

এই বিষয়ে ভোক্তভোগী শাহিনুর আক্তার তার অভিযোগ পত্রে বলেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত গজারিয়া উপজেলার পৈক্ষারপাড় মৌজায় ৬৯ নং আর.এস খতিয়ান, ২৫৪ নং আর এস দাগ ৩০ শতকের জমির মধ্যে ৫.৮৩ শতাংশ জমিতে মাটি কেটে এই বাগানে ফলজ ও ঔষধি গাছ রোপন করে প্রায় ৫০ বছর যাবৎ দখলে আছি। গতকাল রাতের আধারে দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় আমাদের দখল উচ্ছেদের পায়তারা করে শত্রুতা মনোভাব নিয়ে এই নেক্কারজনক কর্মকান্ড ঘটিয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, এই ঘটনায় পৈক্ষারপাড় গ্রামের মৃত. চাঁন মিয়া মুন্সীর ছেলে মোশারফ হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোসা. রোকেয়া খাতুন (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযুক্ত মোশাররফ হোসেন সাথে মুঠোফোনে বলেন অন্যায়ভাবে আমাকে ফাঁসানো জন্য আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আমি গাছকাটা বিষয় সর্ম্পকে আজ সকালে অবগত হই এবং আমি ও আমার স্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্ট নই।

 

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ মুঠোফোনে বলে এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত কর্মকর্তা পাঠানো হবে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



আমাদের পেজ লাইক করুন