October 28, 2026, 2:49 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামীপন্থী সংগঠনের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম

শ্রাবন আহমেদ

স্টাফ রিপোর্টার ঢাকা দৈনিক৩৬জুলাই

 

 

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও অর্থায়নের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭),
২। সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬),
৩। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোবারক হোসেন পলক (৩২),
৪। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০),
৫। লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২),
৬। আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক মো. মিরাজ হোসেন (২৬) এবং
৭। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫)।

ডিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন ও ফাহিম আহমদ শাহকে গ্রেফতার করে।

একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম রমনা থানাধীন শিল্পকলা একাডেমি এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে মোবারক হোসেন পলক ও ফারুক হোসেন আকনকে আটক করে।

এরপর রাত ৮টা ৪৫ মিনিটে গোয়েন্দা গুলশান বিভাগের টিম খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়ার রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে ওয়াহেদুল ইসলাম খান সজিবকে গ্রেফতার করে।

পরবর্তীতে রাত ১১টা ৪৫ মিনিটে গোয়েন্দা তেজগাঁও বিভাগের টিম কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে মিরাজ হোসেনকে আটক করে। একই সময়ে গোয়েন্দা গুলশান বিভাগের আরেকটি টিম বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আলীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি সূত্র।

সূত্র: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 



আমাদের পেজ লাইক করুন