October 28, 2026, 6:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

রাকিবুল হাসান
Oplus_131072

মোঃ রাকিবুল হাসান

চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান ও ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।

 

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় জিইসি কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় একটি সূত্র জানিয়েছে, কনসার্ট চলাকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।

 

গুলিবিদ্ধদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩)। তিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। আহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।কনসার্টে থাকা প্রত্যক্ষদর্শীর একজন জানান, কনসার্ট শুরুর পর সন্ধ্যায় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠেন গান গাইতে। তারা দুইটি গান পরিবেশনের পর আরও গান গাইতে অপারগতা জানায়। এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে জিইসি কনভেনশনে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।খুলশি থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

 

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলেন, হোন্ডা আয়োজিত একটি অনুষ্ঠান ছিল জিইসি কনভেনশন হলে। ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। আয়োজকরা কনসার্টের অনুমতি নেননি। একপর্যায়ে সেখানে উচ্ছৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কি-না- সেটি আমার জানা নেই। ওসি আমাকে সেটি জানায়নি। দুই ধরনের শর্টগানের গুলি রয়েছে। একটিতে আঘাতের পরিমাণ বেশি হয় এবং অপরটিতে কম। পুলিশ এখন বেশি বিপজ্জনক গুলিটি ব্যবহার করে না। এখানে যে গুলি ছোড়া হয়েছে শর্টগান দিয়ে সেগুলো কম বিপজ্জনক। আর ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানিয়েছেন, জিইসি মোড় এলাকায় শরিফ নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে মেডিকেলে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে পাঠিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন