July 30, 2026, 9:13 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

ভোলার কৃতিসন্তান মোঃ ইব্রাহিম এখন বরিশালের গৌরনদীর ইউএনও

মাকসুদুর রহমান

 

স্টাফ রিপোর্টারঃ মাকসুদুর রহমান । দৈনিক ৩৬জুলাই

 

 

ভোলার তজুমদ্দিন উপজেলার কৃতি সন্তান জনাব মোঃ ইব্রাহিম পদোন্নতি পেয়ে এখন বরিশাল জেলার গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

 

জনাব ইব্রাহিম তাঁর শিক্ষা জীবন শুরু করেন তজুমদ্দিনের শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে। মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি প্রশাসনে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছেন। তাঁর এই সাফল্যে ভোলাবাসী আজ গর্বিত।

 

স্থানীয়রা জানিয়েছেন, জনাব ইব্রাহিমের মতো মেধাবী ও ন্যায়পরায়ণ প্রশাসনিক কর্মকর্তারা সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন কর্মস্থলেও তিনি তাঁর সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে গৌরনদী উপজেলাকে আরও এগিয়ে নেবেন।

 

দৈনিক ৩৬জুলাই পরিবারের পক্ষ থেকে

ভোলার এই কৃতিসন্তানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

ভোলারগর্ব #কৃতিসন্তান #ইউএনও_ইব্রাহিম #তজুমদ্দিন #গৌরনদী

 

 



আমাদের পেজ লাইক করুন