October 28, 2026, 3:06 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় নেতাকে বয়কট ঘোষনা করে মনোনয়ন প্রত্যাশী ৬ নেতার ঐক্যের ডাক 

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) দৈনিক ৩৬জুলাই

 

 

 

 

নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বয়কট করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার হাঁটুভাঙা রেলস্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তাঁকে প্রকাশ্যে বর্জনের ঘোষণা দেন দলীয় নেতারা।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়পুরা থেকে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী।

 

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় মনোনয়নপ্রত্যাশী ছয় নেতাই একমত হয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে অবস্থান নেন।

 

তারা বলেন, “দল যখন মনোনয়ন দেবে, তখন সবাই দেখবে কে যোগ্য। বিভ্রান্তি ছড়িয়ে দলের ঐক্য নষ্ট করবেন না। আমরা ঐক্যবদ্ধ রায়পুরা উপজেলা বিএনপি, দল যাকে মনোনীত করবে আমরা সকলে তার পক্ষে কাজ করবো।”

 

উপস্থিত ছয় মনোনয়নপ্রত্যাশী হলেন—

 

সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল,

 

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ,

 

জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী,

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল,

 

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান,

 

স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।

 

 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

 

মতবিনিময় সভায় অংশ নেন কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক। পুরো অনুষ্ঠানজুড়ে “ঐক্যের ডাক, বিভ্রান্তির অবসান” স্লোগানে মুখর ছিল সভাস্থল।



আমাদের পেজ লাইক করুন